Wednesday, June 3, 2026

আলিয়া কি রণবীরের দ্বিতীয় স্ত্রী! প্রথম স্ত্রীর কথা স্বীকার করলেন RK

Date:

Share post:

টিনসেল টাউন জুড়ে কিছুদিন আগে পর্যন্ত ‘রালিয়া’কে (Ranbir-Alia)  নিয়ে ছিল জোর চর্চা। কাপুর পরিবারের নতুন সদস্যাকে নিয়ে নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই প্রথম স্ত্রীর কথা কেন বললেন রণবীর (Ranbir Kapoor) ? আলিয়া (Alia Bhatt) কি ঋষিপুত্রের দ্বিতীয় স্ত্রী ( Second Wife) ?

ধুমধাম করে বিয়ে করেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাট (Alia Bhatt)। জাঁকজমকপূর্ণ বিয়ের (Wedding) নানা মুহুর্ত ধরা পড়েছে নেট মাধ্যমে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আবার আলোচনার শিরোনামের এই জুটি। কারণ অবশ্য রণবীর নিজেই। সরাসরি কবুল করলেন, তাঁর প্রথম স্ত্রী নাকি তাঁরই এক অনুরাগিণী! আসলে রণবীরকে ভালোবেসে সাত পাকে বাঁধা পড়তে চেয়েছিলেন তাঁরই এক ভক্ত। রণবীরকে বিয়ে করবেন বলে সেই তরুণী নাকি পুরোহিতকে সঙ্গে করে সটান হাজির হয়েছিলেন আর কে – এর বাড়িতে। মাথায় সিঁদুরের লাগিয়ে, মালা পরে নিয়ম মেনে বিয়েও সেরেছিলেন ! তবে পাত্র রণবীরের  সঙ্গে নয় বরং তাঁর জুহুর বাংলোকেই বিয়ে করে ফিরে যান তিনি। নিরাপত্তারক্ষীদের কাছেই সেকথা জেনেছিলেন রণবীর। এতদিনে সেই ঘটনা মিডিয়ার সামনে প্রকাশ করলেন। এখন সুযোগ পেলে সেই তরুণীর সঙ্গে দেখা করতে চান আলিয়ার স্বামী, হাসতে হাসতে যেন সেই ইচ্ছাই প্রকাশ করলেন ‘ ব্রম্ভাস্ত্র’-এর মালিক।



Related articles

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...