Wednesday, June 3, 2026

আগামিকাল ২ জেলা সফরে মুখ্যমন্ত্রী: আসানসোলে জনসভা, রয়েছে প্রশাসনিক বৈঠকও

Date:

Share post:

উত্তরবঙ্গ সফর সেরে ফিরেছেন কিছুদিন আগেই। সোমবার, পূর্ব ও পশ্চিম বর্ধমান (East and West Barwan) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩ দিনের সফরে মাটি উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জনসভা করবেন আসানসোলে (Asansole)।

এইবার প্রথম আসানসোল লোকসভা কেন্দ্রে খাতা খোলে তৃণমূল (TMC)। আর প্রথম বলে ৬ হাঁকানোর মতোই রেকর্ড ভোটে জয় লাভ করেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrugan Sinha)। আসানসোল লোকসভা উপনির্বাচনে বিপুল জয়ের পর ২৮ জুন প্রথম জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।

কী কী কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে? 

• ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উৎসাহে প্রতিবছর পূর্ব বর্ধমানে মাটি উৎসব করা হয়। মুখ্যমন্ত্রী নিজে সেই উৎসবের সূচনা করেন। এবারও ব্যতিক্রম নয়। ২৭ জুন মাটি উৎসবের সূচনা করবেন মমতা। সেদিনই বর্ধমান শহরের জনসভা।

• আসানসোলের মানুষকে ধন্যবাদ জানাতে ২৮ জুন পোলো গ্রাউন্ডে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

• ২৯ জুন দুর্গাপুরের সৃজনী হলে দুই বর্ধমানের প্রশাসনিক বৈঠক করবেন মুখ্য়মন্ত্রী।

মুখ্যমন্ত্রী সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই জেলায়। তৃণমূল সুপ্রিমোর সফর ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

আরও পড়ুন- বিক্ষুব্ধ বিধায়কদের নয়, সিআরপিএফ মোতায়েন করা উচিত কাশ্মীরি পণ্ডিতদের জন্য : আদিত্য ঠাকরে

 

 

 

Related articles

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...