Friday, April 3, 2026

জমে থাকা বন্যার জলে ডুবে ৫ শিশুর মৃত্যু, সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

একদিকে নাগাড়ে বৃষ্টি অন্যদিকে জমা জল সরানো যাচ্ছে না দুইয়ের মাঝে পড়ে অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে এরই মধ্যে জমে থাকা জলে ডুবে গিয়ে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। ফলে প্লাবন বিধ্বস্ত অসমে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৩০। ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকা উদ্ধারকারীদের বোটে করে ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।

অসমের বন্যা দুর্গত জেলাগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরপেটা। প্রায় ৯ লক্ষ মানুষ বানভাসি অবস্থায় রয়েছেন। নওগাঁওয়ে আট লক্ষেরও বেশি মানুষ গৃহহীন । কাছারে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ লক্ষেরও বেশি মানুষ। একদিকে একদিকে বাড়িঘর সমস্ত জলে ডুবে গিয়েছে ঘরছাড়া হয়ে ত্রাণশিবিরে রয়েছেন লক্ষ লক্ষ মানুষ। যারা চান শিবিরে পৌঁছতে পারেননি তারা এদিক-ওদিক একটু উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। খাবার নেই , পানীয় জল নেই , ওষুধ নেই , শিশুদের প্রয়োজনীয় খাবার নেই। সব মিলিয়ে দুর্ভোগের সীমা নেই অসমবাসীদের। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী বন্যায় ৭৪ হাজার ৭০৬ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ৫৬৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৪১৩ জন।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...