Friday, April 3, 2026

ধান বিক্রি করতে আসা কৃষকদের ফেরালে FIR করুন: নির্দেশ মমতার

Date:

Share post:

সরকারি কাজে সাধারণ মানুষের হয়রানি একেবারেই না-পসন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। আর তাই সরকারি মান্ডিতে ধান বিক্রি করতে আসা কোনও কৃষক(Farmer) যদি এই ধরনের হয়রানির শিকার হন তাহলে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিলেন মমতা। সোমবার বর্ধমানে মাটি উৎসবের(Mati utsab) সূচনা করে মুখ্যমন্ত্রী চাষিদের স্পষ্টভাবে জানিয়ে দিলেন যদি কেউ আপনাদের ফিরিয়ে দেয় তাহলে সরাসরি থানায় অভিযোগ দায়ের করবেন।

এদিন বর্ধমানের সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধান বিক্রি করতে আসা কৃষকদের ঘোরানো হচ্ছে। আমার কাছে খবর আসছে। আমি কৃষকদের বলে যাচ্ছি যারা এরকম করছে, তাঁদের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করুন। বিডিও-র কাছে গিয়ে অভিযোগ জানান।” পাশাপাশি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও জেলাশাসককেও কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে খবর আছে ওজনে ফাঁকি দেওয়া হচ্ছে। কৃষক মান্ডিতে আসা কৃষকদের হয়রান করছে কেউ কেউ। ঘোরাচ্ছে। আমি বলে যাচ্ছি, সোজা থানায় বা বিডিওর কাছে কমপ্লেন করুন। বিডিওদেরও বলছি, সঙ্গে সঙ্গে যেন অ্যাকশন নেওয়া হয়।”

উল্লেখ্য, সোমবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই এদিন কৃষক বন্ধু প্রকল্পের সুচনা করেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকেই সোমবার ৮৯ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন ১০ হাজার টাকা করে মোট ২৩৮৫ কোটি টাকা।


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...