Wednesday, June 3, 2026

শিক্ষক নিয়োগের ইতিহাসের প্রশ্নে ভুল, নম্বর দেওয়ার নির্দেশ আদালতের

Date:

Share post:

২০১৬ সালে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু ওই নিয়োগে ইতিহাসের প্রশ্ন ভুল ছিল । এই দাবি নিয়ে পরবর্তীতে কলকাতা হাই কোর্টে মামলা হয়। নবম-দশমে ২০ জন এবং একাদশ-দ্বাদশে দু’জন পরীক্ষার্থী মামলা করেছিলেন।এই মামলায় মামলাকারীদের দাবির সত্যতা রয়েছে বলে জানান স্বয়ং স্কুল সার্ভিস কমিশন-এর আইনজীবী। এর পরেই কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, স্কুল সার্ভিস কমিশন নিজেই যেহেতু প্রশ্ন ভুলের বিষয়টিস্বীকার করে নিয়েছে ফলে মামলাকারীদের ওই নম্বর দিতে হবে। আদালতের এই নির্দেশের ফলে অনেক পরীক্ষার্থীরই নিয়োগ-পরীক্ষায় নম্বর বাড়বে বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...