Friday, April 3, 2026

করোনা আতঙ্ক : সেমিস্টারের পরীক্ষা দিতেই এলেন না মেডিকেল কলেজের পড়ুয়ারা

Date:

Share post:

করোনা আতঙ্কে মেডিকেল কলেজের হবু চিকিৎসকরা পরীক্ষাই দিতে এলেন না। সম্প্রতি মেডিকেল কলেজের ১০ জন পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছেন। সোমবার ছিল দ্বিতীয় পর্যায়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা । কিন্তু ২৫০ জন পড়ুয়ার কেউই পরীক্ষা দিতে আসেননি। যদিও অনুপস্থিতির সঠিক কারণ জানা যায়নি । কিন্তু মনে করা হচ্ছে কোভিড পরিস্থিতির জন্যই পরীক্ষা দিতে আসেননি পড়ুয়ারা। সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে ১০ জনেরও বেশি পড়ুয়া করোনা সংক্রমিত হয়েছেন। পড়ুয়াদের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষক- চিকিৎসকও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রায় ১৪ জন কোভিড পজিটিভ । কয়েক জনের কোভিড-উপসর্গ রয়েছে বলেও জানা গিয়েছে।

যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে করোনা আবহের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে সব রকম সাবধানতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন, তাঁদের পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। বাকি পড়ুয়াদের জন্য র‌্যাপিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সংক্রমণ যাতে না ছড়ায় সে জন্য পৃথক ঘরে বসার বন্দোবস্ত করা হয়েছিল । কিন্তু তা সত্বেও কোন পড়ুয়াই পরীক্ষা দিতে এলেন না ।

 

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...