Tuesday, June 23, 2026

হাই কোর্টের নির্দেশ মেনে ববিতা সরকারের হাতে নিয়োগের সুপারিশপত্র দিল এসএসসি

Date:

Share post:

হাই কোর্টের নির্দেশ মেনে সোমবার ববিতা সরকারের হাতে স্কুলে নিয়োগের সুপারিশপত্র তুলে দিল স্কুল সার্ভিস কমিশন । কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সোমবার তাঁকে সল্টলেকে আসতে বলা হয়েছিল। তাই এদিন সকালেই স্বামী সঞ্জয় কর্মকারের সঙ্গে শিলিগুড়ি থেকে সল্টলেক এসে নিয়োগের সুপারিশপত্র নেন ববিতা। ববিতা এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিয়োগের প্রক্রিয়া শুরু হল। এসএসসি ভবনে গিয়ে সুপারিশপত্র পেয়েছি। এর পর স্কুল থেকে নিয়োগপত্র দেওয়া হবে। তারপর স্কুলে যোগ দিতে পারব।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অঙ্কিতা চৌধুরীর চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে হবে। ফলে ওই দিন থেকে তাঁর প্রাপ্য সুযোগসুবিধা দিতে হবে। সেই নির্দেশ পালনের প্রক্রিয়ার সূচনা হল সোমবার।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...