Friday, April 3, 2026

Yuzvendra Chahal : ‘ঠান্ডায় বল করতে সমস্যা হচ্ছিল, তিনটে সোয়েটার পরে মাঠে নেমেছি’, ম‍্যাচ শেষে বলেন চ‍্যাহাল

Date:

Share post:

আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে খেলতে নেমে ঠান্ডায় কাঁপছিলেন যুজবেন্দ্র চ‍্যাহাল (Yuzvendra Chahal)। রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ জিতে এমনটাই জানালেন চ‍্যাহাল।

রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় হার্দিক পান্ডিয়ার দল। কিন্তু এই ম‍্যাচই বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পরে খেলা শুরু হয়। বৃষ্টির পরেই তাপমাত্রা এক ধাক্কায় নেমে যায় অনেকটা। আর তাতেই নাকি সমস্যায় পড়ে গিয়েছিলেন চ‍্যাহাল। এই নিয়ে তিনি বলেন, “এরকম ঠান্ডায় বল করা খুব কঠিন হয়ে গিয়েছিল। নিজেকে আজ ফিঙ্গার স্পিনার মনে হচ্ছিল। তাতেও বল করতে খুব সমস্যা হচ্ছিল। তবে এখানে এলে এরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই হবে।”

এরপাশাপাশি চ‍্যাহাল আরও বলেন,” এখন তিনটে সোয়েটার পরে আছি। খুব ঠান্ডা লাগছে।”

আরও পড়ুন:India Team: টি-২০ সিরিজের শেষ ম‍্যাচে ৭ উইকেটে হার হরমনপ্রীতদের

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...