Friday, April 3, 2026

India Team: টি-২০ সিরিজের শেষ ম‍্যাচে ৭ উইকেটে হার হরমনপ্রীতদের

Date:

Share post:

শ্রীলঙ্কাকে (Srilanka) হোয়াইটওয়াশ করা হল না ভারতের (India)। তিন ম‍্যাচের টি-২০ সিরিজের শেষ ম‍্যাচে ৭ উইকেটে হারল হরমনপ্রীত কৌরের দল। যদিও এক ম‍্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরেছিল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল ২-১।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে ভারতের প্রমিলা ব্রিগেড। ভারতের হয়ে ৩৯ রান করেন অধিনায়ক হরমনপ্রীত। ৩৩ রান করেন রডরিগেজ। ২২ রান মেঘনা। ২২ রান করেন স্মৃতি মান্ধনা।

জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলে ম্যাচ জিতে যায় লঙ্কানরা। ১৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজ হারের ব্যবধান কমিয়ে ১-২ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আতাপাত্তু। তিনি ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন রেনুকা সিং এবং রাধা যাদব।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসের জন‍্য মহিলা হকি দল ঘোষণা করল ভারতীয় হকি ফেডারেশন

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...