Friday, April 3, 2026

‘তোমার পাশে আছি’, রেনুকে জড়িয়ে ধরে সাহস দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নার্সের চাকরি পাওয়ার অপরাধে স্বামী হাত কেটে দিয়েছিল । আর সোমবার মুখ্যমন্ত্রী সেই রেনুকেই বুকে জড়িয়ে ধরে সাহস দিলেন, লড়াই চালিয়ে যাও , তোমার পাশে আছি। সোমবার বর্ধমানের গোদার হেল্থ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন রেণু। সভা শুরুর আগে মমতার সঙ্গে দেখা করেন তিনি। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে রেনু খাতুন আশীর্বাদ চাইতে গিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে বলেন, ‘‘অনেক বড় হও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।’’ মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু ক্ষণের আলাপে মুগ্ধ রেণু। তিনি জানান, তাঁর পরবর্তী চিকিৎসার ভার রাজ্য সরকার গ্রহণ করেছে। কব্জি কেটে নেওয়ার ঘটনায় জড়িতরা যাতে কোনও ভাবেই না ছাড়া পায় সেই দিকটিও পুলিশ সুপারকে দেখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন রেনু । আর এদিন সেই সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ায় আপ্লুত রেণু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকলের সামনেই জড়িয়ে ধরেন রেনুকে। বললেন, লড়াই চালিয়ে যাও। জীবনে এগিয়ে যাও। আমরা তোমার পাশে আছি।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...