Friday, April 3, 2026

জামিন মঞ্জুর রোদ্দুর রায়ের, শর্ত জাতীয় পতাকা নিয়ে ভিডিও বানিয়ে ক্ষমা চাইতে হবে

Date:

Share post:

সব মামলাতেই জামিন পেলেন ইউটিউবার রোদ্দুর রায়। তবে আদালত শর্ত দিয়েছে জাতীয় পতাকার অবমাননা করার জন্য রোদ্দুরকে ভিডিয়ো করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সোমবার ব্যাঙ্কশাল আদালতে রোদ্দুরের বিরুদ্ধে বটতলা থানায় রুজু হওয়া মামলায় অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেন বিচারক। রবিবার পাটুলি আর লেক থানার মামলায় রোদ্দূরকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দেয় আলিপুর আদালত। হেয়ার স্ট্রিট থানার মামলায় আগেই জামিন হয়ে গেছে।

রোদ্দুরের আইনজীবী জানিয়েছেন জামিনের জন্য পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে। এ ছাড়াও রোদ্দূরের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ছিল। তার জন্য অন্য একটি ভিডিয়ো করে ক্ষমা চাইতে হবে তাঁকে। তবে ওই ভিডিয়ো বিচারপ্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...