Friday, April 3, 2026

রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিতর্কিত মন্তব্য রামগোপাল বর্মার, এফআইআর দায়ের বিজেপির

Date:

Share post:

বিতর্কিত মন্তব্য করে ফের বিপাকে চলচ্চিত্র নির্মাতা রামগোপাল বর্মা। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু সম্পর্কে রামগোপাল বর্মা ‘অপমানজনক’ মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। এমনকি তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করেছে বিজেপি। শুক্রবার তেলাঙ্গানা বিজেপির তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে। তেলাঙ্গানার প্রবীন বিজেপি নেতা জি নারায়ণ রেড্ডি চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ঝাড়খণ্ডের আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু লড়বেন বিরোধী শিবিরের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহার বিরুদ্ধে। এরপরই ২২ জুন রামগোপাল বর্মা টুইট করেন, ” যদি দ্রৌপদী রাষ্ট্রপতি হন, তবে পাণ্ডব কারা? এর থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কৌরব কারা?” এই ট্যুইটটি ঘিরেই শুরু হয় বিতর্ক। দ্রৌপদী মুর্মু-কে ‘অপমান’-এর অভিযোগে রাম গোপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে আবিদ রোড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি নেতার সাফ কথা, “ওই ট্যুইটে পরিচালক তফসিলি-উপজাতি সম্প্রদায়কে অসম্মান করেছেন। যদি পাণ্ডব, কৌরব ও দ্রৌপদীর (Droupadi Murmu) নাম আলাদা ভাবে উল্লেখ করতেন, তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখানে দ্রৌপদীকে রাষ্ট্রপতি সম্বোধনও করেছেন পরিচালক। আমাদের মতো গেরুয়া শিবিরের কর্মীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।” গুডুর নারায়ণ রেড্ডি জানান, এই ঘটনায় রামগোপাল ভর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই আশ্বস্ত করেছে পুলিশ।

আরও পড়ুন- মহারাষ্ট্রে কলকাঠি, নূপুরে ‘নীরব’ মোদি: বিজেপিকে তুলোধনা মমতার
প্রসঙ্গত, ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদী মুর্মু জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন৷

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...