Tuesday, June 23, 2026

মহারাষ্ট্রে কলকাঠি, নূপুরে ‘নীরব’ মোদি: বিজেপিকে তুলোধনা মমতার

Date:

Share post:

মহারাষ্ট্রের নির্বাচিত সরকারকে ফেলার চেষ্টার ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। বিধায়কদের কোটি কোটি টাকা দিয়ে কিনছে। এত টাকা গেরুয়া শিবির পায় কোথা থেকে? মঙ্গলবার, আসানসোলের (Asansole) কর্মিসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নাম না করে নূপুর শর্মা (Nupur Sharma) ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী (TMC Leader)।

মমতা বলেন, বাংলায় কারও বিরুদ্ধে কাটমানির অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিজেপি যে কোটি কোটি টাকা খরচ করে তার কোনও অডিট হয় না। মহারাষ্ট্রের সরকার ফেলার চেষ্টায় বিধায়ক কিনতে কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি। নির্বাচিত সরকার ফেলার খেলায় নেমেছে। এর নাম গণতন্ত্র! বিপুল ব্যয় করে তৈরি করছে পার্টি অফিস। বিজেপির এত টাকার উৎস কী? তা নিয়ে তদন্ত হয় না।

নূপুর শর্মার নাম না করেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, যাঁরা উস্কানিমূলক মন্তব্য করেন তাঁদের গ্রেফতার না করে উল্টে নিরাপত্তা দেওয়া হয়। আর তিস্তা শীতলবাদের মতো সমাজকর্মীকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির নিন্দা বিশ্বজুড়ে হচ্ছে।

লোকসভা ভোটের জয়ের পর প্রথমবার আসানসোলে গেলেন মমতা। লোকসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য আসনসোলবাসীকে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো। বলেন, “আপনারা শুধু আসানসোলকে জেতাননি, বিজেপিকে মুখের উপর যোগ্য জবাব দিয়েছেন।“ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) প্রশংসায় করেন মমতা। ২১শে জুলাইয়ের সমাবেশে শত্রুঘ্নকে যোগ দেওয়া জন্য আহ্বান জানান মমতা।



Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...