Saturday, April 4, 2026

Eoin Morgan: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইয়ন মর্গ্যান

Date:

Share post:

জল্পনা ছিলই। আর মঙ্গলবার সেটা সত‍্যি হল।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইয়ন মর্গ্যান (Eoin Morgan)। মঙ্গলবার ইংল্যান্ড (England) দলের নেতৃত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত জানালেন বিশ্বকাপজয়ী (World Cup) অধিনায়ক। সাত বছরের বেশি সময় ইংল্যান্ড দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন মর্গ্যান। ইংল‍্যান্ডের জার্সিতে ১৩ বছরের সফর শেষ করলেন তিনি।

এদিন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা মর্গ‍্যানের অবসর নিয়ে বলেন, “মর্গ্যানের মতো বড় মাপের ক্রিকেটার এবং অধিনায়ক খেলাটাই পাল্টে দিয়েছিলেন। একটা প্রজন্মকেই পাল্টে দিয়েছেন তিনি। পরের প্রজন্ম কী ভাবে খেলবে সেটার উপরেও প্রভাব রয়েছে মর্গ্যানের। আগামী দিনেও মর্গ্যানের প্রভাব থাকবে।”

২০১৫ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকে সাদা বলের ক্রিকেটের দায়িত্ব পান মর্গ্যান। নেতৃত্ব কাঁধে তুলে সেই সময়কালে দলকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। মর্গ‍্যানের নেতৃত্বে ২০১৯ সালে  বিশ্বকাপ জয় করে ইংল‍্যান্ড। শুধু বিশ্বকাপই নয়, মর্গ‍্যানের নেতৃত্বে একদিনের ক্রিকেটে এবং টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডকে ১ নম্বর র‌্যাঙ্কিংয়ে নিয়ে যান তিনি। ৬০ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন অধিনায়ক মর্গ্যান। শুধু ইংল্যান্ড নয়, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকেও নেতৃত্ব দিয়েছিলেন মর্গ্যান। যদিও ২০২২ আইপিএলে তাঁকে কোনও দলই নেয়নি।

আরও পড়ুন:Rohit Sharma: কেমন আছেন রোহিত? ইঙ্গিত দিলেন স্বয়ং নিজেই

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...