Monday, April 6, 2026

ইউক্রেনের শপিং মলে মিসাইল হামলা, হতাহত অন্তত ৫০

Date:

Share post:

চার মাস পেরিয়ে গিয়েছে অথচ যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। রাশিয়া(Russia) ও ইউক্রেনের(Ukraine) লাগাতার যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ খুইয়েছেন ইতিমধ্যেই। সেই ধারা জারি রয়েছে এখনও। সোমবার ইউক্রেনের শপিংমলে মিসাইল হামলায়(Missail Attack) প্রাণ হারালেন বহু মানুষ। জনবহুল ওই শপিং মলে এভাবে মিসাইল হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইউক্রেনের (Ukraine) পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং মলে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত অন্তত ১৬। আহত আরও ৩৪ জন। আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইউক্রেনের তরফে স্পষ্টভাবে অভিযোগ জানানো হয়েছে, এই হামলা চালিয়েছে রাশিয়ার সেনা। যদিও পাল্টা রাশিয়ার বক্তব্য, তাঁরা সাধারণ মানুষের উপর আক্রমণ চালায় না। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, যে সময়ে এই হামলা চালানো হয় তখন ওই শপিংমলে হাজারের বেশি মানুষ ছিলেন।

গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ। এই আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ বলে তোপ দেগেছেন পোলতাভা অঞ্চলের প্রশাসনের প্রধান দিমিত্রো লুনিন। জানা গিয়েছে, যেখানে এই হামলা চালানো হয়, সেই শপিং মলটি রাশিয়ার সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...