Saturday, April 4, 2026

বিরোধীদের অ্যাকাউন্ট ব্লকের অনুরোধ মোদি সরকারের, চাঞ্চল্যকর তথ্য টুইটারের রিপোর্টে

Date:

Share post:

বিশ্বমঞ্চে বাক স্বাধীনতার কথা বলে হাততালি কুড়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) জুড়ি মেলা ভার। অথচ এহেন মোদি সরকার দেশের অন্দরে বিরোধীদের বাক স্বাধীনতায়(Freedom of Speech) চরম আঘাত হানতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এল টুইটারের(Twitter) দৌলতে।

সম্প্রতি টুইটার কর্তৃপক্ষের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার তরফে দেশের বহু রাজনীতিবিদ, সাংবাদিক ও প্রভাবশালী যারা মোদি সরকারের বিরোধিতায় সরব হয়েছেন তাঁদের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার অনুরোধ জানানো হয়। শুধু তাই নয়, মোদি সরকারের তরফে টুইটারের কাছে আবেদন জানানো হয়েছিল, যারা কৃষক আন্দোলন সমর্থন করছে তাদের অ্যাকাউন্টও ব্লক করার। চাঞ্চল্যকর এই রিপোর্ট গত ২৬ জুন প্রকাশ্যে আনা হয় গত ২৬ জুন। রিপোর্টে দেখা যাচ্ছে, কেন্দ্রের তরফে টুইটারের কাছে এমন বেশিরভাগ অনুরোধই এসেছিল গত বছরের ৫জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে। যদিও কতগুলি অ্যাকাউন্ট বন্ধের অনুরোধ রক্ষা করা হয়েছিল সেই সম্পর্কে কিছু বলা হয়নি এই রিপোর্টে। তবে যে অ্যাকাউন্টগুলি ব্লক করার অনুরোধ জানানো হয় তাদের মধ্যে ছিলেন বেশকিছু কংগ্রেস ও আপ নেতা, বহু সাংবাদিক, সমাজের প্রভাবশালীর পাশাপাশি সংযুক্ত কিষাণ মোর্চার ও কিষাণ একতা মোর্চা। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে একদিকে জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা বলছেন সেখানে দেশের অন্দরে সেই স্বাধীনতা রক্ষায় মোদি সরকার আদৌ কতখানি সচেষ্ট।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...