Thursday, April 2, 2026

শারীরিক পরিস্থিতির অনেকটাই উন্নতি, ক্রিটিকাল কেয়ার থেকে তরুণ মজুমদারকে স্থানান্তরিত করার ভাবনা

Date:

Share post:

শারীরিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে কিংবদন্তী চিত্র পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumder)। তাঁকে এসএসকেএম (SSKM)-এর ক্রিটিকাল কেয়ার ইউনিট থেকে উডবার্ন ব্লকের স্থানান্তরিত করার চিন্তা ভাবনা করছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তরুণ মজুমদারের রাইলস টিউব খুলে দেওয়া হয়েছে। ট্রাকিওস্টোমি করা হয়েছে। এরফলে নিঃশ্বাস নেওয়ার জন্য গলার পাশে একটি নল লাগানো হয়। তবে, কথা বলতে পারছেন না বর্ষীয়ান চিত্র পরিচালক। কিন্তু স্পষ্ট ভাবে লিখে মনের ভাব প্রকাশ করছেন৷

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন পরিচালক। এছাড়াও ফুসফুসের সমস্যা ছিল তাঁর। আছে ডায়াবেটিসও। এর মধ্যেই সেপ্টিসেমিয়া ধরা পড়ে। শরীরে ক্রিয়েটিনিন বেড়ে যায়। আচ্ছন্নভাবেই ছিলেন তিনি। তরুণ মুজমদারের চিকিৎসার জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। চেস্ট মেডিসিনের চিকিৎসক ডা: সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক ডা: সৌমিত্র ঘোষ, নেফ্রোলজিস্ট ডা: অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট ডা: সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক ডা: বিমান রায়ের একটি দল পরিচালককে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখেন। তরুণ মজুমদারকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। তরুণ মজুমদারকে দেখতে হাসপাতালে যান বাম নেতা বিমান বসু ও কান্তি গঙ্গোপাধ্যায়রা।

বয়স ৯০ পেরোলেও, ন্যুব্জ হননি তরুণ মজুমদার। গত বিধানসভা নির্বাচনেও তাঁকে দেখা গিয়েছে বামদের প্রচার মঞ্চে। এবারও তিনি লড়াই করে ফিরে আসবেন বলে মনে করেন অনুরাগীরা।

 

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...