Tuesday, June 23, 2026

গ্রামীণ রাস্তা নির্মাণে নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, দুই বর্ধমানের প্রসাশনিক বৈঠকে আর কী কী বললেন মমতা

Date:

Share post:

জেলা সফরে বুধবার দুই বর্ধমানের (Burdwan) প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিলেন সারারাজ্যের প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, গ্রামীণ রাস্তা উন্নয়নে নয়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (CM)। একই সঙ্গে জোর দেন ই-টেন্ডারে (E-Tender)।

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী-

• যে সব কোল্ড স্টোরেজের (Cold Storage) অব্যবস্থায় আলু খারাপ হয়েছে, সেই মালিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা
• সিবিআই (CBI) অত্যাচার চালাচ্ছে, যাকে পাচ্ছে ডেকে পাঠাচ্ছে
• ৬মাস ধরে ১০০দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র
• যতদিন না কেন্দ্র ১০০দিনের টাকা দিচ্ছে, সরকারি দফতরে জবকার্ড হোল্ডারদের দিয়ে করাতে হবে
• ‘রাজস্থানের বাড়ি’ যদি হতে পারে, তাহলে ‘বাংলার বাড়ি’ নয় কেন, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী
• ‘বাংলার বাড়ি’ নিয়ে দিল্লিতে দরবার করবেন মমতা
• গ্রামীণ রাস্তা তৈরির টাকা দিচ্ছে না কেন্দ্র
• গ্রামীণ রাস্তা ভালো না হলে কেউ ভোট দেবে না
• পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের টাকায় হবে গ্রামীণ রাস্তা
• বালি খাদানে ই-টেন্ডার বাধ্যতামূলক করতে হবে
• ই-টেন্ডার বাধ্যতামূলক হলে রাজস্ব বাড়বে
• বিডিও-রা সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত অফিসে থাকুন
• মিড ডে মিলের খাবার, মা ক্যান্টিনের খাবার DM-SP-রা চেখে দেখুন তার মান কীরকম
• ১৯০ কোটি টাকা খরচ করে নির্মিত বিদ্যাধরী সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
• দুর্গাপুরে একটি বাস টার্মিনাস করে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
• রানিগঞ্জ বাজারে পার্কিং সমস্যা মেটাতে জমি দেবে রাজ্য
• youtube-এ অনেকে কুৎসিত ভাষা প্রয়োগ করে
• স্যোশাল মিডিয়ায় হিংসা ছড়ালে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
• গরিব-মজদুর অধ্যুষিত অঞ্চলে ৫টাকায় ডিমের ঝোল-ভাত দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ
• ধর্মীয় উৎসব ঘিরে কোনও হিংসামূলক ঘটনা যেন না ঘটে সে দিকে নজর রাখতে হবে
• রাস্তা অবরোধ করলে সবার অসুবিধা হয়, লোকে হাসপাতালে যেতে পারে না
• উস্কানিতে পা দেবেন না



Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...