Tuesday, June 23, 2026

জুবাইর পুলিশ হেফাজতে, আর নূপুর বাড়িতে : সমালোচনায় মুখর সাংসদ মহুয়া

Date:

Share post:

‘জুবাইর পুলিশ হেফাজতে, আর নূপুর শর্মা বহাল তবিয়তে বাড়িতে বসে অপেক্ষা করছেন, সুযোগ বুঝে বিজেপি তাকে দলে ফিরিয়ে আনবে বলে,’ জুবাইর-এর পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে এ কথা  বলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।  এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন মহুয়া। মহুয়া বলেছেন, মহম্মদ জুবাইরকে নিয়ে যে মশলা মাখিয়ে রান্নার পরিকল্পনা চলছে, তাঁকে চার দিন হেফাজতে পেলে, সেই রান্নার বাকি উপকরণও হাতে পেয়ে যাবে দিল্লি পুলিশ! মঙ্গলবার দিল্লি আদালত জুবাইর-এর হেফাজতের মেয়াদ আরও চার দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে।  শুধু হেফাজতের মেয়াদবৃদ্ধি নিয়েই নয়, জুবাইর-এর গ্রেফতারি নিয়েও সমালোচনা করেছেন সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া প্রশ্ন তুলেছেন, জুবাইর-এর গ্রেফতারি নিয়ে এই প্রতিবাদ শুধু বিরোধী দলের সদস্যরা কেন করবেন? কেন সাধারণ মানুষ বা যে কারণ দেখিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে তার সংশ্লিষ্ট মহল থেকে  আপত্তি উঠছে না?

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...