Wednesday, June 24, 2026

Coronavirus Bangladesh: করোনার চতুর্থ ঢেউয়ে বিধিনিষেধ বাংলাদেশে; মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

গত কয়েকদিন থেকেই বাংলাদেশে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা।
আর করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরাসহ বিভিন্ন ধরনের বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক করেছে সরকার।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে ছটি নির্দেশনামা দেওয়া হয়েছে।এতে বলা হয়েছে, “সাম্প্রতিককালে সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগণের মধ্যে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় যথেষ্ট শিথিলতা পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলে আলোচনা হচ্ছে।কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শ কমিটি গত ১৪ জুন নেওয়া সুপারিশ পালনের জন্য এবং কোভিড প্রতিরোধের জন্য  বেশ কিছু নির্দেশনামা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আরও পড়ুন- উদয়পুরে ঘটে যাওয়া নৃশংস অত্যাচার নিয়ে নিন্দা করে টুইট মমতার

বাংলাদেশে মহামারীর চতুর্থ ঢেউ ঢুকেছে বলে জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি।কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও  কিছু বিধিনিষেধ ফের বলবত করার পরামর্শ দিয়েছিল। সেই প্রেক্ষাপটে সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। মাস্ক পরা বাথ্যতামূলক করা হয়েছে।

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...