Wednesday, March 25, 2026

পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যপদে মনোনীত হলেন কৃষ্ণ কল্যাণী

Date:

Share post:

পাবলিক অ্যাকাউন্টস কমিটির (pac) সদস্যপদে  রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে মনোনীত করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার জানালেন, ‘শূন্যপদের জন্য একজনকে নির্বাচন করেছি। আইন মেনেই সব কাজ হয়েছে। কৃষ্ণ কল্যাণী বিজেপির সদস্য। বাইরে তিনি কী করেছেন, আমার জানার বিষয় নয়। আমার কাছে কোনও তথ্যপ্রমাণ আসেনি যে তিনি অন্য কোনও দলে যোগ দিয়েছেন।’’ স্পিকার এদিন আরও জানিয়েছেন, চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে। যথা সময়ে চেয়ারম্যানের নাম ঘোষণা  হবে। কৃষ্ণ কল্যাণীকে পিএসি-র সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।

 

বিধানসভা সূত্রে জানানো হয়েছে,  পাবলিক অ্যাকাউন্টস কমিটির অর্থাৎ পিএসি-র চেয়ারম্যান হতে গেলে তাঁকে ওই কমিটির সদস্য হতেই হবে। সেই কারণেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে  পিএসি-তে নিয়েছেন স্পিকার। মুকুল রায়ের ইস্তফার পরে স্পিকারের সঙ্গে দেখা করেন কৃষ্ণ। যদিও রায়গঞ্জের বিধায়ক এখনও বিজেপিতেই রয়েছেন। ২০২১ সালের জুলাই মাসে বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। তারপরেই তাঁর বিরুদ্ধে বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকার ও আদালতে আবেদন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলা এখনও বিচারাধীন। আগামী ৮ জুলাই পিএসি চেয়ারম্যান পদে  আরো একবছরের জন্য দায়িত্ব গ্রহণের কথা ছিল মুকুল রায়ের। সম্ভবত সেদিনই  দায়িত্ব গ্রহণ করবেন নতুন চেয়ারম্যান কৃষ্ণ।

 

Related articles

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...