Saturday, June 20, 2026

শিলিগুড়ি মহকুমা পরিষদে সবুজ ঝড়, পর্যদুস্ত বিজেপি

Date:

Share post:

পুরসভার পর এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনেও সবুজ ঝড়! এখনও পর্যন্ত ৪৬২ টি আসনের মধ্যে ৩২০টি আসনই তৃণমূলের দখলে। মুখরক্ষার্থে মাত্র ৮৬টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে  বিজেপি।  এর পরই রয়েছে কংগ্রেস । কংগ্রেসের দখলে রয়েছে ১৬টি আসন। বামফ্রন্ট এবং নির্দল প্রার্থীরা যথাক্রমে ১২টি এবং ১১টি আসনে জিতেছেন।


আরও পড়ুন:জিটিএ নির্বাচনে প্রথমবার আসন পেল তৃণমূল

বুধবার জিটিএ নির্বাচনের ফলপ্রকাশের পর  মহকুমা পরিষেদের নির্বাচনেও ভালো ফল করেছে তৃণমূল। স্বভাবতই বলা ভালো, পাহাড়ে যে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে, গত পুরভোটের পর আবারও তার ইঙ্গিত মিলল৷ এ বারই প্রথম তৃণমূলের টিকিটে লড়াই করেন প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং৷ জয় পেয়েছেন তিনিও৷জয়ের পর তিনি জানান, ‘‘এই জয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ শুধু আমার জয় নয়। পাহাড়ের মানুষের জয়।’’

উল্লেখ্য,জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে অনীত থাপার বিজিপিএম জয়ী হয়েছে ২৬টি আসনে৷ ৭টি আসন দখল করেছে হামরো পার্টি৷ তৃণমূল জয়ী হয়েছে ৫টি আসনে৷ ৭টি আসনে জিতেছেন নির্দলরা, এঁদের মধ্যে কয়েকজন বিমল গুরুং পন্থীও রয়েছেন বলে খবর৷


অন্যদিকে, বিধানসভা নির্বাচনে পাহাড়ে ভালো ফল করলেও মহকুমা পরিষদের নির্বাচনে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। অবশ্য তাতেও এতটুকু লজ্জা না পেয়ে খারাপ ফলের জন্য শাসক দলকে দূষেছেন গেরুয়া শিবির। খড়কুটোর মতো উড়ে গিয়েছে বামেরাও।



Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...