Wednesday, March 25, 2026

সেপ্টেম্বরে ভারতে আসছেন শেখ হাসিনা, রোহিঙ্গা নিয়ে বৈঠক হতে পারে মোদির সঙ্গে

Date:

Share post:

আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন  জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে ভারতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা, মাদক পাচার, নারী ও শিশু পাচারের মতো গুরূত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা হতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশের বিদেশ সচিব আশা প্রকাশ করে জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারতের তরফে নিশ্চয়ই কোনো না কোনো সাহায্যের বার্তা আসবে।  বিদেশ সচিব বলেছেন, ২০১৭ সালের ২৫ অগাস্ট মায়ানমার থেকে বহু রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে। এই রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় এবং দ্রুততম আন্দোলনের মধ্যে অন্যতম। মোমেন আন্তর্জাতিক মঞ্চের কাছে প্রয়োজনীয় সাহায্যের অনুরোধও জানিয়েছেন।

 

Related articles

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...