Wednesday, March 25, 2026

ধর্মতলায় ধুন্ধুমার! SUCI-এর আইন অমান্য ঘিরে তুমুল উত্তেজনা

Date:

Share post:

ফের উত্তপ্ত ধর্মতলা। আজ বুধবার সপ্তাহের অন্যতম কর্মব্যস্ত দিনে কার্যত ধুন্ধুমার অবস্থা ধর্মতলার। কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে ধর্মতলায় এসইউসিআইয়ের (SUCI) আইন অমান্য (Disobeying the law) ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ (Kolkata Police)।

আজ রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে SUCI। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে রাস্তায় নামেন তারা। উল্লেখ্য কেন্দ্র সরকারের তরফ থেকে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তার বিরোধিতায় হিংসার আগুন জ্বলেছে সারা দেশে। এবার পথে নামল SUCI। পাশাপাশি তারা এসএসসি নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও সরব হন। মিছিল ধর্মতলার কাছাকাছি আসতেই পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠি চার্জ করতে হয় পুলিশকে। SUCI-এর বেশ কয়েকজন রাজ্য নেতাদের আটক করে লালবাজারে পাঠায় পুলিশ। তাদের ছাড়ানর দাবিতেই পুলিশের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন সমর্থনকারীরা। ঘটনার জেরে ব্যহত হয় জান চলাচল,সমস্যায় পড়েন সাধারণ মানুষ।



Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...