Saturday, April 4, 2026

কাল থেকে দেশজুড়ে বন্ধ ৭৫ মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিক

Date:

Share post:

৭৫ মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিকের ব্যাগ যা মাত্র এক বারই ব্যবহার করা যায় তা আগামিকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামিকাল ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের কম ঘনত্বের এবং এক বারই ব্যবহার করা যায়, এমন প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী এ দেশে নিষিদ্ধ হতে চলেছে। এই ধরনের প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক একটি নির্দেশিকায় জানিয়েছে, পলিস্টিরিন-সহ যে কোনও ‘সিঙ্গল ইউজ়’ প্লাস্টিকের উৎপাদন, বিক্রি, আমদানি ও বিতরণ আগামী ১ জুলাই ২০২২ থেকে নিষিদ্ধ করা হবে। আগামী ডিসেম্বর থেকে ১২০ মাইক্রনের পলিথিন ব্যাগ ব্যবহার করতে হবে। ফলে এক বার ব্যবহারের প্লাস্টিকে তৈরি মিষ্টির বাক্স, কাপ, চামচ, ছুরি, বাটি, সিগারেটের প্যাকেট, আইসক্রিমের কাঠি সবই নিষিদ্ধ তালিকায় পড়বে।

কেন এই নিষেধাজ্ঞা ? ৭৫ এর কম মাইক্রনের প্লাস্টিক পুনর্ব্যবহার যোগ্য নয়। ফেলে দেওয়ার পরে সেগুলি খুব ছোট ছোট ভাগে ভেঙে যায়। তখন আর আলাদা করে সরানো যায় না। মিশে যায় বিভিন্ন খাদ্য সামগ্রীতে। অনেকে প্লাস্টিক জড়ো করে পুড়িয়ে দেন। ওই ভাবে প্লাস্টিক পোড়ালে স্টাইরিন বা ডাইঅক্সিনের মতো ‘কার্সিনোজেনিক’ উপাদান তৈরি হয় এবং পরিবেশে ছড়িয়ে পড়ে। যা থেকে ক্যানসার হতে পারে। আর এই কারণেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এই প্লাস্টিকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...