Sunday, April 12, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জট খোলার ইঙ্গিত ইস্টবেঙ্গলে। বুধবার চুক্তি নিয়ে ইমামি গোষ্ঠীর কর্তারা আলোচনায় বসেন লাল-হলুদ কর্তাদের সঙ্গে। বৈঠকে খসড়া চুক্তি নিয়ে দু’পক্ষের ইতিবাচক আলোচনা হয়েছে।

২) কোভিড আক্রান্ত রোহিত শর্মার খেলার সম্ভাবনা একদম খারিজ করে দিচ্ছে না ভারতীয় দল। ১ জুলাই থেকে বার্মিংহ্যাম টেস্টে খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে। রাহুল দ্রাবিড় বলেছেন, ‘‘রোহিত ছিটকে গিয়েছে এটা এখনই বলা যাবে না।

৩) উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিসকে হারালেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। উইম্বলডনের সেন্টার কোর্টে জোকোভিচের ম্যাচ জিততে সময় লাগল দু’ঘণ্টার সামান্য বেশি।

৪) মালোয়েশিয়া ওপেনে শুরুটা ভালই হল পিভি সিন্ধু এবং পারুপল্লি কাশ্যপের। ভারতের দুই খেলোয়াড়ই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে হেরে গেলেন সাইনা নেহওয়াল। মিক্সড ডাবলসে ভারতের জুটি রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পাও হেরে গিয়েছেন।

৫) ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যাম টেস্ট শুরু শুক্রবার। অথচ অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে জল্পনা তুঙ্গে। করোনার ধাক্কা কাটিয়ে তিনি কি আদৌ মাঠে নামতে পারবেন? রোহিত যদি শেষ পর্যন্ত না খেলেন, তা হলে সেটা ভারতের কাছে বিশাল ধাক্কা হবে বলেই মনে করছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান দাভিদ মালান।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...