Saturday, June 20, 2026

হুল দিবসে সব পরীক্ষা স্থগিত, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

হুল দিবসে রাজ্যের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার রাতে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, বৃহস্পতিবার কোনও স্কুলে পরীক্ষা থাকলে তা বাতিল করতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কোনও এক দিন ওই বাতিল হওয়া পরীক্ষা নিয়ে নিতে হবে স্কুলগুলিকে। বুধবার রাতে জারি হওয়া এই বিজ্ঞপ্তি ইতিমধ্যে সব স্কুলের প্রধানশিক্ষকদের পাঠানো হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি শেষে গত ২৮ জুন থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম পার্বিক পরীক্ষা শুরু হয়েছে। পর্ষদের নির্দেশ, আগামী ৬ জুলাইয়ের মধ্যে প্রথম পার্বিক পরীক্ষা শেষ করতে হবে স্কুলগুলিকে। সেই নির্দেশ মেনেই তৈরি হয়েছিল পরীক্ষার সূচি।

বুধবার রাতে পর্ষদের জরুরি বিজ্ঞপ্তির পরে বৃহস্পতিবারের সেই সব পরীক্ষা স্থগিত থাকছে। বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, কোনও স্কুলই বৃহস্পতিবার, অর্থাৎ ৩০ জুন পরীক্ষা নিতে পারবে না। পরীক্ষা পূর্বনির্ধারিত হলে তাও স্থগিত করতে হবে। ৬ জুলাইয়ের আগে অন্য কোনও দিন ওই পরীক্ষা নেওয়া যেতে পারে। হুল দিবস উপলক্ষে বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার দিন একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলেরও নির্দেশ দেওয়া হয়েছে সংসদের তরফে।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...