Wednesday, June 24, 2026

লাগাতার প্রতারণা PMO কর্তাদের নাম করে, CBI দ্বারস্থ প্রধানমন্ত্রীর দফতর

Date:

Share post:

প্রধানমন্ত্রীর দফতরের(PMO) আধিকারিকদের নাম ভাঁড়িয়ে একের পর এক প্রতারণার ঘটনা ঘটে চলেছে নানান জায়গায়। কোথাও চাকরির নামে টাকা তোলা হচ্ছে তো কোথাও পিএমও আধিকারিক সেজে পুলিশের রদবদল আটকানোর চেষ্টা চলছে। একের পর এক এহেন ঘটনা সামনে আসার পর এবার প্রধানমন্ত্রীর দফতর দ্বারস্থ হল সিবিআইয়ের(CBI)। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ টি এফআইআর দায়েরও করা হয়েছে।

জানা গিয়েছে, প্রথম ফোনটি আসে চণ্ডিগড়ে। সেখানে আইপিএস (IPS) আধিকারিকের কাছে পিএমওর যুগ্ম সচিব রোহিত যাদব হিসেবে পরিচয় দিয়ে এক পুলিশ কনস্টেবলের বদলি আটকানোর চেষ্টা করা হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করেন পিএমও-র অ্যাসিট্যান্ট ডিরেক্টর অনিলকুমার শর্মা। দ্বিতীয় অভিযোগে, রবিকান্ত খারাব নামে এক ব্যক্তিকে ফোন করে রিজার্ভ ব্যাংকে চাকরির দেওয়ার প্রলোভন দেওয়া হয় ৩ লক্ষ টাকার বিনিময়ে। ২৫ হাজার টাকা অগ্রিমও নেওয়া হয়। যে ব্যক্তি ফোন করেছিলেন তিনি নিজের পরিচয় দেন প্রধানমন্ত্রীর দপ্তরের ব্যক্তিগত সচিব।

এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাসিট্যান্ট ডিরেক্টর পিকে ইসার একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে বলা হয়, কেরলের বাসিন্দা ডা. শিব কুমার নামে এক ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। একের পর এক এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসার পর তৎপর হয়ে উঠেছে সিবিআই। শুরু হয়েছে তদন্ত।


Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...