Saturday, April 4, 2026

আন্তর্জাতিক স্বীকৃতি পেল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

আন্তর্জাতিক স্বীকৃতি পেল মৌলানা আবুল কালাম আজাদ প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়। বেস্ট সামেটিভ অ্যাসেসমেন্ট প্রজেক্ট পুরস্কার ২০২২। সারা পৃথিবীর ৪৫টি মনোনয়নের তালিকা থেকে চূড়ান্ত তিনটি মনোনয়নকে বেছে নেন বিশেষজ্ঞরা। তার মধ্যে সেরার পুরস্কার জিতে নেয় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। লন্ডনে চলতি বছরের ২১ জুন এই ফল ঘোষিত হয়।

 

এ প্রসঙ্গে ম্যাকাউটের উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র বলেন, এই পুরস্কারে আমরা গর্বিত। আরও বেশি করে প্রযুক্তি নির্ভর পরীক্ষা ব্যবস্থা রূপায়নে এই পুরস্কার সকলকে বাড়তি উৎসাহ দেবে।পরীক্ষার পাশাপাশি পঠনপাঠনেও আমরা অনেক আগেই প্রযুক্তির প্রবেশ ঘটিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছুর মানকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাব।

ম্যাকাউটের পরীক্ষা নিয়ামক শুভাশিস দত্ত বলেন, অতিমারির আগে থেকেই মূল্যায়ন ব্যবস্থায় প্রযুক্তির প্রয়োগ আমরা করেছিলাম। পরবর্তিকালে আতিমারির সময়ে আরও নতুন পদ্ধতির উদ্ভাবন করতে হয়েছে। আগামীদিনেও এই ব্যবস্থায় আরও উদ্ভাবন আনার চেষ্টা চলবে। আমেরিকা , ইউরোপ সহ আন্তর্জাতিক ক্ষেত্রে এই ব্যবস্থা স্বীকৃতি লাভ করেছে। তাই যাঁরা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলেই তৃপ্তি বোধ করছি।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...