Thursday, June 25, 2026

শকুনের রাজনীতি! কেন বললেন কুণাল?

Date:

Share post:

জেহাদ।

হঠাৎ এই শব্দ নিয়ে বিতর্ক তুলছে বিজেপি। ইন্ধন দিচ্ছেন রাজ্যপাল।

বাংলা ভাষার চলতি কথায় অন্য বহু ভাষা থেকে কিছু শব্দ এসে গিয়েছে, ব্যবহৃত হয়। তাদের উৎসের ব্যাখ্যা এখানে অপ্রাসঙ্গিক।

জেহাদ শব্দটি অভিধান এবং মূল উৎসের ধর্মভাবনায় যেভাবেই থাকুক, এখন চলতি কথায় আমাদের ব্যবহারে সেটি প্রতিবাদ, বিপ্লব বা বিদ্রোহ। আমরা বাংলায় যখন ব্যবহার করি, তখন এর পিছনে কোনও ধর্মের ভাবনা কাজ করে না।

বহু ক্ষেত্রে সংবাদমাধ্যমেও ব্যবহার হয়, অমুকের বিরুদ্ধে তমুক জেহাদ ঘোষণা করলেন।

এই শব্দটির উৎসে নির্দিষ্ট একটি ধর্মের কোনো চিন্তাভাবনা থাকলেও কালের নিয়মে বাংলা চলতি কথায় যখন এটি উচ্চারিত হয়, তখন ধর্মের ঊর্ধ্বে সাধারণ প্রতিবাদ বা কড়া বিদ্রোহ অর্থে ব্যবহৃত হয়। এটা যেকোনো সুস্থ সচেতন নাগরিক বোঝেন।

বিজেপি তাদের জনবিচ্ছিন্ন মরিয়া কুৎসিত কান্ডকারখানায় এই জেহাদ শব্দটি নিয়ে নোংরামি করছে। এসব অকারণ প্ররোচনা। ধর্মকে অপব্যবহার।

যেকোনো সাধারণ জিনিসকে বিকৃত করে এই আগুন নিয়ে খেলা আপত্তিকর।

ভাগাড় এবং নদর্মার পাঁক ঘেঁটে বেঁচে থাকাটা শকুন আর শুয়োরের কাজ। রাজনীতিতে এসব প্রবণতা না থাকাটাই বাঞ্ছনীয়।

উপনির্বাচনে আবার গোহারা বিজেপি। তৃণমূলের বিপুল জয়। কোথাও বাম, কংগ্রেসও জয়ী। বিজেপি তৃতীয়। এদের এই দলবদলু, ট্রেনি, অপদার্থ নেতারা যত প্রত্যাখ্যাত হচ্ছেন, তত বেশি ধর্মীয় আবেগে বিপজ্জনক সুড়সুড়ি হাতিয়ার করছেন। ওঁদের রাজভবনীয় অভিভাবক তাতে মদত দিচ্ছেন। বিজেপির মধ্যেও অনেকে এসব সমর্থন করছেন না।

রাজনীতিতে অন্য সব ইস্যু থাকুক। ধর্মকে রাজনীতিতে ব্যবহার এবং অপব্যবহার বাদ যাক। প্রতিটি ধর্মই সম্মানের। ধর্ম থাক দলাদলির রাজনীতির বাইরে। রাজনীতিতে লড়াই হোক উন্নয়ন, পরিষেবা, আর্থিক নীতিসহ মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত ইস্যুগুলি নিয়ে।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...