Saturday, June 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) নতুন লগ্নিকারীর সঙ্গে দ্রুত চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশ্বাস দিলেন ইস্টবেঙ্গল কর্তারা। বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে ইস্টবেঙ্গলের কর্মসমিতির বৈঠকের পরে বিবৃতি দেওয়া হয়, ‘‘সমস্ত বিষয়টা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে এগোচ্ছে।’’

২) ফের রেকর্ড গড়লেন নীরজ চোপড়া। ডায়মন্ড লিগে জাতীয় রেকর্ড ভাঙলেন তিনি। পুরনো রেকর্ডটিও তাঁরই ছিল। বৃহস্পতিবার সুইডেনে ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়লেন নীরজ।

৩) শুক্রবার থেকে এজবাস্টনে ইংল‍্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামছে ভারতীয় দল। এই টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। তাঁর জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। বৃহস্পতিবার টুইট করে সরকারি ভাবে বিসিসিআই এই কথা জানিয়ে দিয়েছে।

৪) ইস্তফা দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। শারীরিক অবস্থার কারণ দেখিয়ে গত ২০ জুন সর্বভারতীয় ফুটবল সংস্থা থেকে সরে দাঁড়িয়েছিলেন কুশল। আর এবার সচিব পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

৫) পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন পর্তুগার তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । রোনাল্ডোর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক মহিলা। সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তারকা ফুটবলার। আর এবার সেই মহিলার আইনজীবীর কাছে ক্ষতিপূরণ দাবি করলেন সিআরসেভেন।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...