Friday, June 26, 2026

মণিপুরের ধসে মৃত দার্জিলিংয়ের ৯ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মণিপুরে ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। নিহতদের মধ্যে ৯ জন জওয়ান দার্জিলিংয়ের বাসিন্দা বলেই জানা গিয়েছে‌। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মণিপুর ভূমিধসে নিহতের মধ্যে দার্জিলিং পাহাড়ের নয়জন জওয়ান (১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিট) রয়েছে জেনে হতবাক। জওয়ানদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি। আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

বুধবার গভীর রাতে মণিপুরের টুপুলে নির্মীয়মাণ রেল স্টেশনের কাছে ভয়াবহ ধস নামে। সেখানেই কাজ করছিলেন ভারতীয় সেনা বাহিনীর ১০৭ নম্বর ব্যাটেলিয়নের টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ধসের কারণে আটকে পড়েন একাধিক জওয়ান। এখনও পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন- মণিপুরের ধসের জেরে রাজ্যের ৪ বাসিন্দা সহ মৃতের সংখ্যা বেড়ে ১৬,চলছে উদ্ধারকাজ

 

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...