Friday, June 26, 2026

গুঞ্জবাড়িতে মাসির বাড়িতে রওনা দিলেন কোচবিহারের মদনমোহন

Date:

Share post:

করোনা আবহে দু’বছর পর ধুমধাম করে রথে চেপে মাসির বাড়িতে গেলেন কোচবিহারের কুলদেবতা মদনমোহন। এবার রথের দড়িতে টান দিতে পেরে খুশি দর্শনার্থীরা।

শুক্রবার কোচবিহারের মদনমোহন মন্দির থেকে বিকেলে রওনা দিল রথ। মদনমোহন ঠাকুর আজ যাবেন মাসিবাড়ি গুঞ্জবাড়ি ডাঙ্গরাই মন্দিরে। সাতদিন মাসিবাড়িতে থাকবেন মদনমোহন। আজ সকাল থেকে রথ উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে হয়েছে বিশেষ পূজো। লুচি পঞ্চব্যাঞ্জন দিয়ে ভোগ দেওয়া হয়েছে মদনমোহন ঠাকুরকে। জানা গেছে দুইবছর করোনা পরিস্থিতিতে ট্রাকে রথের আদলে ট্যাবলোতেই চেপে মদনমোহন ঠাকুরকে নিয়ে রওনা হতে হয়েছিল। এবারই দুইবছর পরে টান পড়ল রথের দড়িতে। রথ প্রসঙ্গে রাজপুরোহিত হীরেন্দ্র নাথ ভট্টাচার্য জানান, রাজআমলের নিয়ম মেনে রথে আজ সকাল থেকে ভক্তরা ভিড় করেছেন৷ জানা গেছে মহারাজা নৃপেন্দ্রনারায়ন ভূপ বাহাদুর ১৮৮৯ সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকে মদনমোহন ঠাকুরের রথ উৎসব পালিত হচ্ছে৷

আরও পড়ুন- মণিপুরের ধসের জেরে রাজ্যের ৪ বাসিন্দা সহ মৃতের সংখ্যা বেড়ে ১৬,চলছে উদ্ধারকাজ

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...