Tuesday, June 9, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দ্বিশতরানের জুটিতে ভর করেই বিলেতের মাটিতে ইংরেজ সাজঘরে পাল্টা লড়াই পৌঁছে দিল যশপ্রীত বুমরার ভারত। প্রথম দিনের শেষে ভারত করল ৭ উইকেটে ৩৩৮ রান। ১৪৬ রান ঋষভ পন্থের।

২) আইএসএলের রোডম্যাপ তৈরির বৈঠকে গরহাজির ইস্টবেঙ্গল। সূত্রের খবর, আগামী ৬ অক্টোবর থেকে আইএসএল শুরু হতে পারে। অর্থাৎ দুর্গাপুজোর একাদশীতে বোধন হতে পারে ইন্ডিয়ান সুপার লিগের।

৩) মালয়েশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু । এদিন কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের তাই জু ইংয়ের কাছে হেরে বিদায় নিলেন ভারতীয় এই তারকা শাটলার। ম‍্যাচের ফলাফল ২১-১৩, ১৫-২১, ১৩-২১।

৪) ইংল‍্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়া হল না বিরাট কোহলির। সুনীল গাভাস্কর এবং সচিন তেন্ডুলকরদের ছুঁতে পারলেন না তিনি। ভারতীয় ব‍্যাটার হিসাবে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ২০০০ রানের মাইলফলক রয়েছে দুই কিংবদন্তি ক্রিকেটারের।

৫) আসন্ন বিশ্বকাপে বিশেষ প্রযুক্তির সাহায্যে নেওয়া হবে অফসাইডের সিদ্ধান্ত। অফসাইডের চুলচেরা বিশ্লেষণ করতে আধা-স্ময়ংক্রিয় প্রযুক্তি আনতে চলেছে ফিফা। যা অফসাইড হলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের জানিয়ে দেবে ওই প্রযুক্তিই। এদিন এমনটাই জানাল ফিফা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...