Monday, April 6, 2026

লোকসভা নির্বাচন ২০২৪: বিজেপির দাবিকে ফুৎকারে উড়িয়ে ফিরহাদের চ্যালেঞ্জ- ”শূন্য পাবে বিজেপি”

Date:

Share post:

২৪শে ২৫ পার- এই দাবি করছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)। শনিবার, সাংবাদিক বৈঠকে সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি শূন্য পাবে।

গত বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল- আব কি বার, দোশো পার। সেই দম্ভ ধূলিসাৎ হয়েছে। একশোর গণ্ডি পেরতে পারেনি পদ্ম শিবির। এবার ২৪শের লোকসভা নির্বাচনে বিজেপি ২৫ আসন পাবে বলে দলের কর্মীদের ভোকাল টনিক দেওয়া চেষ্টা করছেন রাজ্য সভাপতি। তাঁর সেই মন্তব্যকেই তীব্র কটাক্ষ করেন ফিরহাদ। বলেন, বিধানসভা নির্বাচনেও বিজেপির দাবিকে উড়িয়ে দিয়েছিল বাংলার মানুষ। একশোও পেরতে পারেনি তারা। এবার লোকসভায় দু-একটা আসন পেতেও পারে। তবে, তৃণমূলের লক্ষ্যে বিজেপি-কে বাংলায় শূন্য করা। এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে কলকাতার মেয়র বলেন, “সুকান্ত বাবু লিখে দিন, যদি বিজেপি ২৫টা আসন না পায় তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। আর কান ধরে ওঠবোস করবেন।“ ফিরহাদের কথায়, “এবার বিজেপি শূন্য পাবে লিখে রাখুন।“ আগের বার ধুঁয়ো তুলে কয়েকটি আসন পেলেও, এবার বিজেপির ভরাডুবি হবে। কারণ, গত লোকসভা বা বিধানসভা নির্বাচনে যাঁরা বিজেপি-তে ছিলেন সেই নেতারা অনেকই এখন দলবদলে শাসকদল। সেই কারণে এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে শূন্য করে দেওয়াই লক্ষ্য তৃণমূলের।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...