Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এজবাস্টনে প্রথম দিন ব্যাট হাতে ভারতের ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার দাপট দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনে দেখা গেল বল হাতে যশপ্রীত বুমরাহদের দাপট। ভারতের থেকে ৩৩২ রানে পিছিয়ে ইংল্যান্ড। ইতিমধ্যেই সাজঘরে জো রুট-সহ পাঁচ ইংরেজ ব্যাটার।

২) লগ্নিকারী সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করার পথে আরও এক ধাপ এগোলেন ইস্টবেঙ্গল কর্তারা। শনিবার বিকেলে তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে সম্মত হয়েছেন চুক্তিতে স্বাক্ষর করতে। রাতেই ইস্টবেঙ্গলের আইনজীবীদের তরফে লগ্নিকারীকে সম্মতিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন ক্লাব কর্তারা।

৩) উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রাফায়েল  নাদাল। শনিবার তৃতীয় রাউন্ডে ইটালির লোরেঞ্জো সোনেগোকে ৬-১, ৬-২, ৬-৪ উড়িয়ে দিলেন তিনি। এবার নাদালের সামনে নেদারল্যান্ডসের বোটিক ফান ডে জান্ডশুপ।

৪) ফুটবলের পাশাপাশি ক্রিকেটের দলবদলেও চমক দিচ্ছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের ক্রিকেট কোচকে তুলে নিল সবুজ মেরুন। তিন বছরের চুক্তিতে ঘরে ফিরলেন প্রণব নন্দী। তাঁর সঙ্গেই দলের মেন্টরের দায়িত্বে এলেন দাদা পলাশ নন্দী।

৫) ব‍্যাট হাতে কামাল যশপ্রীত বুমরাহর। ভাঙলেন লারার রেকর্ড। এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান তোলার বিশ্ব রেকর্ড গড়েন বুমরাহ। ব্রডের ওভারের রানের চিত্র ছিল এরকম—৪,৫,৭,৪,৪,৪,৬,১।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...