Friday, April 3, 2026

জগদ্দলে শুটআউট! নিহত যুবক

Date:

Share post:

ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডে বন্ধুদের সঙ্গে নেশা করতে গিয়ে গুলিতে মৃত্যু হল এক যুবকের৷ শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে ২৬ নম্বর রেলগেটের কাছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রেলগেটের কাছে৷

আরও পড়ুন:অগ্নিপথ : স্থগিত রেখে আলোচনায় বসুন, প্রতিরক্ষা উপদেষ্টা কমিটির বৈঠকে বলবেন সুদীপ

জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত দাস। বয়স ১৯ বছর। শনিবার রাতে জগদ্দলের রেলগেট এলাকায় বন্ধুদের সঙ্গে মদের আসরে ছিলেন রোহিত। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় কোনওরকমে বাড়ির সামনে এসে পৌঁছয় ওই যুবক। পরিবারের সদস্যরা টের পাওয়ামাত্রই যুবককে উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত আড়াইটে নাগাদ রোহিত বাড়ির লোকেদের ডাকাডাকি করতে থাকে৷ তার ডাকে ঘর থেকে বেরিয়ে আসেন বাড়ির লোকেরা৷ বাইরে বেরিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় রোহিত ছটফট করছে৷ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ কিন্তু রোহিতকে বাঁচানো যায়নি৷ হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যে মারা যায় সে৷


পুলিশ সূত্রে খবর, গতকাল মদের আসরে বন্ধুদের সঙ্গেই ছিলেন। সেখানেই এক যুবক রোহিতকে পেটের কাছে গুলি করেন। ঘটনাটি মৃতের বাড়ির কাছেই হয়।অভিযুক্ত যুবক খরনের খোঁজে তল্লাশি শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মদের আসরে আরও যারা ছিল, তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...