Friday, June 26, 2026

২০২৪-এ বিজেপিকে প্রত্যাখ্যানের ভোট: এক তিরে মোদি থেকে ধনকড়কে বিঁধলেন মমতা

Date:

Share post:

২০২৪-এর নির্বাচন বিজেপিকে প্রত্যাখ্যানের ভোট, প্রতিবাদের ভোট- সোমবার, ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর মঞ্চে আগামী লোকসভা নির্বাচন সম্পর্কে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক তিরে মোদি থেকে ধনকড়কে বিঁধলেন মমতা।

প্রতিহিংসাপরায়ণ মোদি সরকার

মমতা বলেন, এমন প্রতিহিংসাপরায়ণ সরকার আগে দেখা যায়নি। আগামী নির্বাচনে জনতাই বিজেপিকে (BJP) গণতান্ত্রিক উপায়ে বুলডোজ করবে। তীব্র আক্রমণ করে তিনি বলেন, “আমি অনেক সরকার দেখেছি। নরসীমা রাও, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং-একাধিক প্রধানমন্ত্রীর সরকারে কাজ করেছি। দেখেছি। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি। কিন্তু এরকম প্রতিহিংসামূলক শাসন দেখিনি। ইডি, সিবিআই, টাকা দিয়ে সরকার ফেলে দিচ্ছে।“ মমতার কথায়, আগামী লোকসভা নির্বাচন প্রতিবাদের ভোট। বিজেপি-কে প্রত্যাখ্যান করার ভোট। দেশের অর্থনীতি নিয়ে নরেন্দ্র মোদিকে নিশানা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে। দাম বাড়ছে লাফিয়ে। বহু মানুষের চাকরি নেই।

পিএম কেয়ার ফান্ড
পিএম কেয়ার ফান্ড নিয়ে তোপ দাগেন মমতা। বলেন, কোথা থেকে সেই টাকা এল কেউ জানে না। কোনও হিসেবে নেই। “অসমে মহারাষ্ট্রের বিধায়কদের লাক্সারি হোটেলে রাখার টাকা কোথায় পান?” প্রশ্ন তোলেন মমতা।

বড় পদে আগ্রহ নেই
“আমার কোনও আগ্রহ নেই কোন বড় পদের জন্য। আমি সে জন্য় করি না। আমরা স্যাক্রিফাইস করি। আমি কোনও কিছুর জন্যই আগ্রহী নই। আমার দেশ যাতে বাঁচে। উন্নত হয়। মহিলাদের কর্মসংস্থান। কৃষক, শ্রমিক যাতে হাসেন।“ ২০২৪-এর লোকসভা নির্বাচনে সারা দেশে বিরোধী জোটের নেতা হিসেবে মমতার নাম সামনে আসা প্রসঙ্গে এই মন্তব্য করলেন তিনি।

অগ্নিপথ নিয়ে কেন্দ্রকে তোপ
অগ্নিপথ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, “কেন অগ্নিপথ নাম দেওয়া হবে। ভারতীয় সেনা নিয়ে এটা হলে, কেন সেটা দিয়ে নাম হবে না। তুমি নিজেকে খুব চালাক মনে কর? বাকিদের খুব বোকা মনে কর? নতুন কাউকে নিয়োগ করা হচ্ছে না। অগ্নিপথ প্রকল্পে ৪ বছরের জন্য নেওয়া হচ্ছে। তার মধ্যে ৪ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে কী হবে? তখন সেখানে লেখা থাকবে। এবার রাজ্য সরকারে তাঁদের চাকরি দিন। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে অগ্নিপথ, আর তার ৪ বছরের পরে বিদায়পথ। টাটা বাই বাই পথ।” রেলের প্রচুর পদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন দফতরের একাধিক পদও বিলুপ্ত করে দেওয়া হয়েছে।

আচার্য বিল নিয়ে তোপ
আচার্য বিল নিয়ে নরেন্দ্র মোদি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বিল ইতিমধ্যেই পাশ করেছে মহারাষ্ট্র সরকার। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন পাশ করেছিলেন নরেন্দ্র মোদি। “তিনি করলে ভুল নয়। আমরা করলেই ভুল।“

নিশানায় ধনকড়
একই সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও কটাক্ষ করলেন। তাঁর কথায়, “নির্বাচিত সরকারের সঙ্গে দাসের মতো আচরণ করছেন রাজ্যপাল।“ মমতা বলেন, বিরোধী বিজেপি বিধায়করা রাজভবনে গিয়ে নালিশ করেছেন। মুখ্যমন্ত্রী জানান,’রাজভবনে বসে প্রতিদিন কোনও না বিষয় নিয়ে রাজ্যকে নিশানা করছেন রাজ্য়পাল।


Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...