Friday, April 3, 2026

Manisha Kalyan: নজির গড়লেন মনীষা কল্যাণ, চ‍্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে ভারতীয় এই মহিলা ফুটবলারকে

Date:

Share post:

নজির গড়লেন ভারতের (India) মহিলা ফুটবলার মনীষা কল্যাণ (Manisha Kalyan)। মহিলা ফুটবলার মনীষা এবার যোগ দিলেন ইউরোপের ক্লাবে। দু’বছরের জন্য সাইপ্রাসের লিগ চ্যাম্পিয়ন ক্লাব এপোলো মহিলা দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। সাইপ্রাসের এপোলো মহিলা দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ( UEFA Champions League) অভিষেকের অপেক্ষায় ভারতীয় ফুটবল দলের নতুন তারা। সাইপ্রাসের এপোলো মহিলা দলে যোগ দেওয়া মনীষা এর আগে খেলতেন গোকুলাম কেরলা এফসিতে। আর এবার চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে দেখা যাবে তাঁকে। রবিবার তাঁর ক্লাব গোকুলামের তরফ থেকে জানান হল মনীষার এই সাফল্যের কথা।

দু’বার মহিলাদের আইলিগ জেতার রেকর্ড রয়েছে মনীষার। উপমহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে গোল করার রেকর্ড রয়েছে ২০ বছর বয়সী এই ফুটবলারের। বিভিন্ন পজিশনে স্বচ্ছন্দে খেলতে পারেন ভারতীয় এই ফুটবলার। লেফট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন মনীষা। বাঁ দিকের উইং বরাবর উঠে এসে কাট করে ভেতরে ঢুকে পড়ার দক্ষতা রয়েছে তাঁর। গত বছরেই ব্রাজিলের মহিলা দলের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। তবে সেই ম্যাচে গোল করেছিলেন মনীষা। দুই বছরের জন্য সাইপ্রাসের ক্লাবে খেলতে যাচ্ছেন তিনি।

পাঞ্জাবের হোশিয়ারপুর থেকে উঠে আসা এই ফুটবলারকে ২০২০-২১ মরশুমে এমার্জিং ফুটবলার হিসেবে নির্বাচিত করেছিল এআইএফএফ। দেশ ও ক্লাবের হয়ে ইতিমধ্যেই ৫১টি ম্যাচ খেলে ফেলেছেন মনীষা। করেছেন ৪০টি গোল। ১৪টি গোল করে এই মরশুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মনীষা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...