Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রবিবার মেয়েদের বিশ্বকাপ হকিতে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ম্যাচে অজস্র পেনাল্টি কর্নার নষ্ট করে জয় হাতছাড়া করেন ভারতের মেয়েরা।

২) এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। ২৫৭ রানে এগিয়ে আছে তারা। ভারতের প্রথম ইনিংসে ৪১৬ রানের জবাবে এ দিন ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৮৪ রানে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসের ভারতের স্কোর ১২৫-৩।

৩) উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচ। প্রি-কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের টিম ভান রিথোভেনকে। ম‍্যাচের ফলাফল ৬-২, ৪-৬, ৬-১, ৬-২।

৪) ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসেবে নজির গড়ার পথে মনীষা কল্যাণ। সাইপ্রাসের আপোলন লেডিসের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় ভারতীয় ফুটবল দলের নতুন তারা।

৫) উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সানিয়া মির্জা এবং মেট পেভিক জুটি। মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ওয়াকওভার পেয়ে গেলেন তাঁরা। রবিবার খেলতেই হল না ইভান ডোডিগ এবং লাতিশা চানের বিরুদ্ধে।

৬) করোনা  মুক্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা । এমনটাই জানালেন বিসিসিআইয়ের এক কর্তা। এর ফলে ৭ জুলাই সাউদাম্পটনে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে দেখা যাবে হিটম‍্যানকে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...