Friday, April 3, 2026

ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত ১, আহত ১

Date:

Share post:

মুর্শিদাবাদ জেলার (Murshidabad district) ডোমকল (Domkal)  ফের খবরের শিরোনামে। সোমবার মধ্য রাতে ডোমকলে বোমা বাঁধার সময় ঘটল দুর্ঘটনা। জমির দখল নিয়ে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিরাজুল সেখ (২৭ বছর),আহত ব্যক্তির নাম নাজবুল সেখ।

আরও পড়ুন- বন্ধ হোক অপরাধীদের সঙ্গে রাজনীতিবিদদের যোগসাজশ: পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

অভিযোগ, ডোমকলের বঘারপুর রমনার মণ্ডলপাড়া এলাকার একটি পাটের খেতে বসে বোমা বাঁধছিল তারা। সেই সময় হঠাৎই ঘটে যায় বিস্ফোরণ (Bomb Blast)। স্থানীয় সূত্রে খবর, জমি দখলের জন্যই তারা ওই এলাকায় বসে বোমা বাঁধছিল। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে।  অন্যদিকে মৃত সিরাজুল শেখের পরিবার সূত্রে জানা গিয়েছে, সে চাষবাসের সঙ্গে জড়িত ছিল। তবে তাকে মোটা টাকার টোপ দিয়ে বোমা বাঁধার কাজে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ (Police)। ঘটনার তদন্তও শুরু হয়েছে।এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় মৃতের পরিবারের হাতে।

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...