Friday, April 3, 2026

ফের কেঁপে উঠল আন্দামান! চিন্তায় ভূবিজ্ঞানীরা

Date:

Share post:

ভূকম্পনের জেরে বারবার কেঁপে উঠছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবারে পরপর বহুবার কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৫.৫৭ মিনিটে যে কম্পনটি হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০।  এটিই  এখনও অবধি সবথেকে শক্তিশালী কম্পন।যদিও এর জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ধারাবাহিক এই ভূকম্পনের জেরে কপালে ভাঁজ পড়েছে ভূবিজ্ঞানীদের।


আরও পড়ুন:করোনার নয়া ভ্যারিয়েন্টের খোঁজ বাংলা সহ দেশের ১০ রাজ্যে! উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক


গত ২৪ ঘণ্টার মধ্যে রিখটার স্কেলে অন্তত ২৪টি ভূমিকম্পে ধরা পড়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট ব্লেয়ারের থেকে ২১৫  কিলোমিটার দূরে । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সোমবার বিকেল ৫.১৮ মিনিটে প্রথম কম্পনটি দ্বীপগুলির আশেপাশের এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে এটির কম্পনের মাত্রা ছিল ৪.৬।  সন্ধ্যা বাড়ার  সঙ্গে সঙ্গে আরও কম্পন ঘটে। যার বেশিরভাগই রিখটার স্কেলে ৪.৫ মাত্রার কাছাকাছি ছিল। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালীটি মঙ্গলবার সকালেই ঘটে। এর জেরে উদ্বেগে পড়েছেন ভূবিজ্ঞানীরা।



Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...