Friday, April 3, 2026

শিকাগোয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা, নিহত ৯, আহত বহু

Date:

Share post:

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এবার স্বাধীনতা দিবসের দিনই চলল গুলি। এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আচমকাই গুলি চালায় আততায়ী।  যার জেরে আমেরিকার শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ন’জনের। পুলিশ সূত্রের খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন:Rishabh Pant: এজবাস্টনে অনন্য নজির গড়লেন পন্থ, ভেঙে দিলেন ৬৯ বছরের রেকর্ড


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


শিকাগোর পুলিশ সূত্রের খবর, প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। এছাড়াও গুলিতে গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে । গুলি-হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন হামলা চালায় ওই বন্দুকবাজের। প্রথমটায় বন্দুকের আওয়াজ টের না পাওয়া গেলেও পরে জনতার হুড়োহুড়িতে তা বুঝতে অসুবিধা হয়নি। কিন্তু কেন বন্দুকবাজটি হামলা চালাল, তার কারণ এখনও অস্পষ্ট।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...