Saturday, April 4, 2026

গর্ভবতী মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক, পাঞ্জাবে গ্রেফতার পুলিশকর্তা

Date:

Share post:

গর্ভবতী মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগে পাঞ্জাবের(Punjab) এক পুলিশ সুপারকে(Police officer) গ্রেফতার(Arrest) করল পাঞ্জাবের বিশেষ তদন্তকারী দল(সিট)। গুরমিত সিং(Gurmeet singh) নামের ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তিনি পাঞ্জাবের গুরুদাসপুরে নিজের সরকারি বাসভবনে ওই মহিলার সঙ্গে কুকর্ম করেন। এদিন অন্য একটি মামলায় মোগা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন ওই পুলিশ কর্তা। সেখানেই তাঁকে গ্রেফতার করেন সিটের দুই আধিকারিক ডিএসপি রবিন্দর সিং এবং হরজিত কৌর।

জানা গিয়েছে, গত মে মাসে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে কুকর্মের অভিযোগ দায়ের করেছিলেন ওই গর্ভবতী মহিলা। তাঁর দাবি, নিজের স্বামীর সঙ্গে সমস্যার জেরে ওই পুলিশ আধিকারিকের যোগাযোগ তৈরি হয় তাঁর। আর সেই সুযোগ নিয়ে বাড়িতে ডেকে মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেন ওই পুলিশকর্তা। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল। অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগও দায়ের করা হয়। গুরমিত সিংয়ের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, স্বামীর সঙ্গে সমস্যার জেরের ওই মহিলা যে অভিযোগ দায়ের করেছিলেন তার জেরে কোনওরকম ব্যবস্থা নেওয়া তো দূর, বরং ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার সুযোগ নেন ওই আধিকারিক। গর্ভবতী অবস্থাতেই একাধিকবার ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেন গুরমিত। শুধু তাই নয়, মহিলার ফোনে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...