Friday, April 3, 2026

Service charge: হোটেল-রেস্তরাঁয় পরিষেবা ফি নয়, সাফ জানাল কেন্দ্র

Date:

Share post:

হোটেল বা রেস্তরাঁয় খাবারের বিলের উপর আর পরিষেবা ফি চাপানো যাবে না। সোমবার সাফ জানিয়ে দিল কেন্দ্র। যদি কোনও হোটেল কিংবা রেস্তরাঁ নির্দেশিকা অগ্রাহ্য করে পরিষেবা ফি আদায় করে, সে ক্ষেত্রে জাতীয় ক্রেতা সুরক্ষা হেল্পলাইনের নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ক্রেতারা।

কী বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়ঃ-

  • খাবারের দামের বাইরে আলাদা করে সার্ভিস চার্জ নেওয়া যাবে না।
  • কোনও ক্রেতা চাইলে হোটেল বা রেস্তরাঁর কর্মীকে বকশিশ দিতে পারবেন। অন্যথায় কোনও ভাবেই বাড়তি টাকা আদায় করা যাবে না।
  • হোটেল বা রেস্তরাঁর বিলে আগে থেকেই পরিষেবা ফি থাকে তবে তা অবিলম্বে সরাতে হবে।
  • জাতীয় ক্রেতা সুরক্ষা হেল্পলাইনের (NCH) ‘১৯১৫’ নম্বরে ফোন করে বা অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন ক্রেতারা।
  • প্রয়োজনে মামলাও রুজু করা যাবে সংশ্লিষ্ট হোটেল কিংবা রেস্তোরাঁর বিরুদ্ধে।
  • নির্দেশিকায় আরও বলা হয়েছে, সার্ভিস চার্জ সংগ্রহের ভিত্তিতে হোটেল-রেস্তোরাঁর নির্দিষ্ট অংশে প্রবেশ বা বেশি সুযোগ-সুবিধাও দেওয়া যাবে না।

আরও পড়ুন- আপনাকে দেখতে সিনেমা হলের বাইরে যাঁরা লাইন দিতেন, বুথের বাইরে তাঁরাই মুখ ফিরিয়েছেন মিঠুনবাবু

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...