Monday, June 22, 2026

মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্যকে সমর্থন করে না দল, সাফ জানালো তৃণমূল

Date:

Share post:

আগেও বিতর্কিত মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন। ফের সীমা ছাড়ালেন সাংসদ মহুয়া মৈত্র। বাইরে কী সমালোচনা হল সেদিকে না তাকিয়ে সরাসরি দল থেকে কঠোর নিন্দা করা হল। এবার মা কালী নিয়ে তাঁর মন্তব্য একেবারেই ভালো নজরে নেয়নি দল। এবং তড়িঘড়ি তৃণমূলের তরফে অফিসিয়ালভাবে টুইট করে সেকথা জানিয়ে দেওয়া হয়।

 

একটি অনুষ্ঠানে দেবী কালীকে নিয়ে এক তথ্যচিত্রের পোস্টার সংক্রান্তে প্রশ্নের প্রেক্ষিতে একটি মন্তব্য করেন নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তার পরেই তাঁর সেই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়।

মহুয়ার বক্তব্য ঠিক ছিল?

‘‘আমি সঙ্ঘীদের বলতে চাই, অসত্য বলে আপনারা ভাল হিন্দু হতে পারবেন না। আমি কখনওই কোনও চলচ্চিত্রের কোনও পোস্টারের সমর্থন করে ধূমপান শব্দের উল্লেখ করিনি। তারাপীঠে গিয়ে দেখে আসুন সেখানে দেবীকে প্রসাদ হিসেবে কী ধরনের খাবার বা পানীয় দেওয়া হয়”।

তবে ঘটনা যাইহোক না কেন, মহুয়া যাই বোঝাতে চান না কেন, এই বিষয়টি নিয়ে একেবারে দায় নিতে নারাজ তৃণমূল। বিতর্ক এড়াতে তাই দলের তরফে টুইটে লেখা হয়, “একটি অনুষ্ঠানে দেবী কালী প্রসঙ্গে মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তার দায় কোনওভাবেই নিচ্ছে না তৃণমূল। এই মন্তব্য একান্তই তাঁর নিজের। তৃণমূল কংগ্রেস ওই মন্তব্য সমর্থন করে না বা মান্যতা দেয় না। সর্বভারতীয় তৃণমূল এই ধরনের মন্তব্যের নিন্দা করছে।”

কোথায় ঘটনার সূত্রপাত?

কানাডা প্রবাসী ভারতীয় পরিচালক লীনা মানিমেকালাইয়ের “কালী” তথ্যচিত্রের একটি পোস্টারে দেবী কালী রূপে এক মহিলাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। যা নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বেধেছে। তথ্যচিত্রের এই পোস্টারের তীব্র নিন্দা করেছেন তৃণমূলেই সাংসদ নুসরাত জাহান। কিন্তু মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে যাবতীয় বিতর্ক। যার দায়ভার নিচ্ছে না তৃণমূল।

আরও পড়ুন- CBSE Result 2022: জুলাইয়ের শেষেই প্রকাশিত হবে সিবিএসই দশম-দ্বাদশের ফল

 

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...