Monday, April 6, 2026

নূপুরকে গ্রেফতারের দাবি, বিজেপি-জঙ্গি যোগের পর্দাফাঁসে বিচার বিভাগীয় তদন্ত চায় তৃণমূল

Date:

Share post:

“নুপুর শর্মা এখনও গ্রেফতার হল না কেন? এখনই গ্রেফতার করা হোক বিজেপির মুখপাত্রকে। নূপুরের উস্কানিমূলক মন্তব্যের পর উদয়পুর ও জম্মুর ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে বিজেপির। ঘটনায় জড়িত জঙ্গিদের সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা ও ছবি প্রকাশ্যে এসেছে। আজ, মঙ্গলবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা।” নূপুর শর্মা কাণ্ড ও তাকে কেন্দ্র করে উদয়পুরের পাশবিক ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন কুণাল ঘোষ-শশী পাঁজা।

কুণাল ঘোষ বলেন, “গভীর ষড়যন্ত্র করছে বিজেপি। আর্থিকভাবে দেশ যখন পিছিয়ে পড়েছে, মানুষের উপর চাপ বাড়ছে, তখন ধর্মীয় মেরুকরণ ও হিংসার রাজনীতি করে নজর ঘোড়ানোর চেষ্টা করছে বিজেপি। নুপুর শর্মার ঘটনা তার উদাহরণ। এরপর উদয়পুরের ঘটনা। তার জন্যই নারকীয় হত্যা হয়েছে। নুপূর শর্মা বিষ ঢাললেন। আর ভুগতে হচ্ছে দেশবাসীকে। দেশের জন্য যা ভয়ঙ্কর।”

কুণাল ঘোষের আরও সংযোজন, “নূপুর শর্মার উস্কানিমূলক বিবৃতির পর উদয়পুর কাণ্ডে ধৃত রিয়াজ আটারির সঙ্গে বিজেপির যোগ পাওয়া গিয়েছে। জম্মুতে এক জঙ্গিকে ধরা পড়েছে। জঙ্গি তালিব হোসেন একসময় ছিল বিজেপির আইটি সেলের প্রধান। রিয়াজ, তালিব হোসেনের মতো জঙ্গিদের ব্যবহার করে দেশে হিংসা ছড়াচ্ছে বিজেপি। নিজেরাই লোক মারছে, আর অন্যের নামে দোষারোপ করছে।”

এরপরই কুণাল ঘোষ ও শশী পাঁজা একযোগে নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি তোলেন। লস্করই তৈবার আঁতুরঘর কোথায়? তাঁদের কথায়, জঙ্গিদের সঙ্গে বিজেপির কী যোগ, আদালতের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণে স্বাধীন এবং বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

 

আরও পড়ুন- “মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ক্ষমা চান মিঠুন চক্রবর্তী”, কেন এমন বললেন কুণাল?

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...