Tuesday, June 16, 2026

অল্পের জন্য রক্ষা পেল শিয়ালদহ-নিউআলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস

Date:

Share post:

রেলকর্মীদের তৎপরতায় রক্ষা পেল পদাতিক এক্সপ্রেস (Padatik Express)। সূত্রের খবর সকালের রানীনগর স্টেশন পার করার পরে ১৬ এবং ১৭ নম্বর গেটম্যান লক্ষ্য করেন চাকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর স্টেশন মাস্টার এবং ট্রেনের চালক খবর পেয়ে জলপাইগুড়িতে (Jalpaiguri) ট্রেন দাঁড় করিয়ে দেন । বড় বিপদের হাত থেকে রক্ষা পেল শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ারগামী (Sealdah – New Alipore) পদাতিক এক্সপ্রেস।

রেলের তরফ থেকে জানান হয়েছে, এস ওয়ান (S-1)কোচের চাকার ব্রেক জ্যাম হয়ে যাওয়ায় ধোঁয়া বের হচ্ছিল। আগুন বা যান্ত্রিক কোনও সমস্যা থেকেই যে এই ঘটনা তা বুঝতে বেশি সময় লাগে নি কারোর। সেটাকে মেরামত করার পর সব কিছু পরীক্ষা করে, প্রায় ২৫ মিনিট পরে ট্রেন নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় বড় প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়ে। যাত্রীবাহী ট্রেনে বড় দুর্ঘটনা এড়ানো গেলেও রেল পরিষেবা নিয়ে আবারও উঠছে অভিযোগ। শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস ছাড়ার আগে কী চেকিংয়ে কোনও গাফিলতি ছিল? গেটম্যান যদি দেখতে না পেতেন তাহলে ফের বড় ঘটনা ঘটতে পারত। এরপর অবশ্য রেলের পক্ষ থেকে সব স্টেশনে বাড়তি নজরদারির কথা জানিয়ে দেওয়া হয়।



Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...