Saturday, April 4, 2026

বন্ধ হোক অপরাধীদের সঙ্গে রাজনীতিবিদদের যোগসাজশ: পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের

Date:

Share post:

অপরাধীদের সঙ্গে রাজনীতিবিদদের যোগসাজশ ভারতের এক জ্বলন্ত সমস্যা। এই দুই ক্ষেত্রের অশুভ আঁতাত চলে আসছে দীর্ঘদিন ধরেই। নেতার ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠতে দেখা গিয়েছে বহু অপরাধীকে(Criminal)। এই বিষয়টি নিয়েই এবার উদ্বেগ প্রকাশ করল খোদ আদালত। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট(Elahabad High Court) তার পর্যবেক্ষণে জানালো, আমাদের দেশে অপরাধী এবং রাজনীতিবিদদের মধ্যে একটা অশুভ আঁতাঁত চলছে। যেটা বন্ধ হওয়া দরকার।

সম্প্রতি এক মামলার পর্যবেক্ষণে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের তরফে জানানো হয়েছে, “কেউ অস্বীকার করতে পারবে না যে আজকের দিনে রাজনীতি অপরাধীতে ছেয়ে গিয়েছে। ব্যক্তি রাজনীতি, বাহুবল, টাকা, নেটওয়ার্ক, রাজনীতি এবং অপরাধজগতের আঁতাঁত এসবই সুস্থ গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন স্থাপন করার পথে বাধা হয়ে দাঁড়ায়। আজকের দিনে লোকসভা, বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েতের মতো স্থানীয় নির্বাচনও প্রচুর ব্যয়বহুল।” আদালত স্পষ্টভাবে জানায়, “সংগঠিত অপরাধ, রাজনীতিবিদ এবং আমলাদের মধ্যে একটা অশুভ আঁতাঁত তৈরি হয়েছে। যার জেরে প্রশাসন এবং বিচারব্যবস্থার উপর মানুষ আস্থা হারাচ্ছে।”

আদালতের এই পর্যবেক্ষণ উঠে এসেছে বিএসপি (BSP) সাংসদ অতুল কুমার সিংয়ের বিরুদ্ধে ওঠা এক মহিলাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে। এই মামলায় ওই সাংসদের জামিনের আবেদন নাজক করার পাশাপাশি অতুলের মতো লোকেদের রাজনীতি থেকে বিতাড়ণের পক্ষে সওয়াল করে সংসদের কাছে রাজনীতিকে অপরাধমুক্ত করার আরজি জানিয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানায়, এবিষয়ে সুপ্রিম কোর্ট আগে হস্তক্ষেপ করার আরজি জানালেও সংসদ বা নির্বাচন কমিশন কেউই কোনও পদক্ষেপ নেয়নি। যার ফলাফলও উঠে এসেছে এদিন। আদালত জানায়, ২০০৪ সালে যেখানে ২৪ শতাংশ লোকসভা (Lok Sabha) সাংসদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল, সেখানে ২০০৯ সালে সাংসদদের মধ্যে অপরাধে জড়িত ছিলেন ৩০ শতাংশ, ২০১৪ সালে সংখ্যাটা বেড়ে হয় ৩৪ শতাংশ। ২০১৯ সালে সেটা আরও বেড়ে হয় ৪৩ শতাংশ।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...