Saturday, April 4, 2026

সংকটে গণপরিবহনের ভবিষ্যৎ! বন্ধ হচ্ছে কয়েক হাজার বাস ট্যাক্সি

Date:

Share post:

রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ, সংকটে গণপরিবহন (Public transport) ব্যবস্থা। জানা যাচ্ছে আগামী ৫ বছরে কলকাতা (Kolkata) ও হাওড়ায় (Howrah)বাণিজ্যিক গাড়ির সংখ্যা ক্রমশ কমবে। ট্যাক্সি, বাস, মিনিবাস সহ একাধিক গাড়ি আসতে আসতে উঠে যাবে রাস্তা থেকে। ফলে সাধারণ মানুষ যে বড় সমস্যায় পড়তে চলেছেন তা বলাইবাহুল্য। কীভাবে বিকল্প রাস্তা খুঁজে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে পরিবহণ বিশেষজ্ঞরা (Transportation experts) ইতিমধ্যেই আলোচনায় বসেছেন।

বড় বিপদের মুখে রাজ্যের গণপরিবহন ব্যবস্থা। আগামী ৫ বছরে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে বলে এখন থেকেই আঁচ করা হচ্ছে।

২০২১-২২ অর্থবর্ষে ৯৪৩টি ট্যাক্সি কমবে।
২০২২-২৩ অর্থবর্ষে ট্যাক্সি কমবে ৭৫৯ টি।
২০২৩-২৪ অর্থবর্ষে কমবে ৯১৪টি ট্যাক্সি।
২০২৪-২৫ অর্থবর্ষে কমবে ৪৪৯৩টি ট্যাক্সি।
২০২৫-২৬ অর্থবর্ষে কমবে ৩৬৫৪টি ট্যাক্সি।

অন্যদিকে বাস মিনিবাসের হিসেবেও সেই একই ছবি। আগামী ৫ বছরে ধাপে ধাপে শহর থেকে বিলুপ্ত হবে কয়েক হাজার বাস। হিসেব বলছে, ২০২১-২২ অর্থবর্ষে কমবে ৬২৫টি বাস ও মিনিবাস । ২০২২-২৩ অর্থবর্ষে আরও ৪০৬টি কমবে । ২০২৩-২৪ অর্থবর্ষে কমবে ৪১৪টি। ২০২৪-২৫ অর্থবর্ষে কমবে ১৮৬৬টি বাস- মিনিবাস। ২০২৫-২৬ অর্থবর্ষে ৬৮৭টি বাস মিনিবাস কমবে বলে জানা যাচ্ছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে এর বিকল্প ব্যবস্থা কী? বাস- মিনিবাসের মতো গণপরিবহনের সঙ্গে যুক্ত যানবাহনের ঘাটতি কী ভাবে মেটানো যায়, সেই পরিকল্পনা ইতিমধ্যেই নিতে শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। একদিকে পরিবেশ দূষণ রোধ করা, অন্যদিকে সহজ, সস্তায় দ্রুত যাতায়াতের ব্যবস্থা করা ৷ রাজ্য সরকারের সঙ্গে বসে এই নিয়ে পরিকল্পনা তৈরিতে সাহায্য করছে খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞরাও।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...